সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় মনিহারী দোকানে মিলল গাঁজা, আটক দোকান মালিক


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ জুন ২০২৬, ০৫:০২ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২৫৫ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

রবিবার (৭ জুন) রাতে উপজেলার হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ চলিতডহর এলাকায় একটি মনিহারী দোকানে অভিযান চালায়। এ সময় দোকানটিতে তল্লাশি চালিয়ে ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই আব্দুস সালামকে আটক করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দোকানে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত