ভালুকায় আশরাফ ফিলিং ষ্টেশন উদ্বোধন
আবুল বাশার শেখ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০১:০৯ দুপুর
_original_1780902566.jpg)
ময়মনসিংহের ভালুকায় ‘আশরাফ ফিলিং স্টেশন (এলপিজি)’ নামে একটি এলপিজি ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়েছে।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় আলিমের মোর নামক স্থানে শনিবার (৬ জুন) বিকালে আশরাফ ফিলিং স্টেশন (এলপিজি) উদ্বোধন করা হয়।
এ সময় ফিলিং স্টেশন চত্বরে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মালিক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশনটি প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম, শিরিরচালা রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আকরাম হোসেন, তামাট দাখিল মাদরাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ মুনতাজ উদ্দিন, বাদশা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মনজুর মাহমুদ, যুবদল নেতা মোঃ জিল্লুর রহমান, মোঃ বাবুল মিয়া, মোঃ শাহাব উদ্দিন জীবন, পশু চিকিৎসক আরাফাত সানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।




_medium_1780902566.jpg)


