রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ জুন ২০২৬, ১২:৫৮ রাত

“নিজ পরিবেশ পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশনের কর্মীরাও অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত