রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ জুন ২০২৬, ১০:৫৯ রাত

বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গু ও এডিস মশাবাহিত রোগ প্রতিরোধে নেত্রকোনার পূর্বধলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক ব্যানারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নবযোগদানকৃত পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।

অভিযানে উপজেলা পরিষদ চত্বরের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং কোথাও পানি জমে থাকা, ময়লা-আবর্জনা ও এডিস মশার প্রজননস্থল অপসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ইউএনও নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্ষা মৌসুমে ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি উপজেলা পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত