সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শেরপুর সীমান্তে ৫ ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৮ জুন ২০২৬, ০১:০৫ দুপুর

শেরপুরের শ্রীবরদী  সীমান্তের গারো পাহাড় এলাকার বাবেলাকোনা থেকে মালিক বিহীন ৫ টি ভারতীয় গরু উদ্ধার করেছে কর্ণজোড়া বিওপির সদস্যরা।

৭ জুন রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া ‌বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার  সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল বাবেলাকোনা এলাকা থেকে মালিক বিহীন পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করে। 

এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে গরু রেখে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। 

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন উদ্ধারকৃত ৫ টি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। কাস্টমের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো নীলামে বিক্রি করা হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত