নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ দুপুর

নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম ওরফে হালান মিয়া (৫০) আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির সামনে থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে মারা যায়।
অপরদিকে আজ সোমবার সকাল ৯টার দিকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল মোতালিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রাম।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেকের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।


_medium_1777273084.jpg)




