নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানঃ ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক -২
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ বিকাল

নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুই মাদক ব্যবসায়ী ভাইকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী দুই ভাই হচ্ছে, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে খোকন ইসলাম (২৬) ও লোকমান হোসেন (২৪)।
নেত্রকোণা ডিবি পুলিশ (পশ্চিম) এর অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি পশ্চিম) অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে এর সার্বিক তত্ত্বাবধানে এস আই শওকত আলীর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত গভীর রাতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ খোকন মিয়া ও লোকমান হোসেনকে আটক করে।
ডিবির এস আই শওকত আলী বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দূর্গাপুর থানায় একটি মামলা দায়ের করে। আটককৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।



_medium_1777273084.jpg)



