শেরপুরের নয়া পুলিশ সুপার জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ রাত

শেরপুর জেলার নয়া পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন।
২৬ এপ্রিল রোববার দুপুরে জেলার বিদায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম জেলা পুলিশ কার্যালয়ে নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পুলিশ সুপারের দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।
তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি জেলায় যোগদানের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।



_medium_1777273084.jpg)



