সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

মধুপুরে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ বিকাল

টাঙ্গাইল জেলার মধুপুর ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে রবিবার (২৬ এপ্রিল ২০২৬) “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম নাজমুল হক, প্রোডাক্ট ম্যানেজার (বীজ আলু)।
 
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ সেলিম উর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ), মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড), ময়মনসিংহ-১, কৃষিবিদ ডিলটন চন্দ্র সিংহ, টেরিটোরি সেলস অফিসার, জামালপুর-১ এবং কৃষিবিদ মোঃ সাজেদুল ইসলাম, টেরিটোরি সেলস অফিসার, মধুপুর-১।
 
কর্মশালায় অত্র অঞ্চলের ৫০ জন মডেল ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। বক্তারা উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
 
তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ, মানসম্মত ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন নূর মোহাম্মদ টেরিটোরি সেলস অফিসার, মধুপুর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত