শেরপুর-৩ আসনের নির্বাচনে মহিলা দলের শোডাউন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ বিকাল

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনের স্থগিত নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থীর স্ত্রী কন্যা সহ মহিলা দলের অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল সোমবার সকালে শ্রীবরদী উপজেলা শহরে মহিলা দলের উদ্যোগে এই শো-ডাউনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেলের স্ত্রী ফরিদা হক সহ তার কন্যা, ভাতিজি এবং জেলা মহিলা দলের ইসরাত জাহান পান্না, সুমাইয়া আক্তার সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই আসনে জমায়েতের দাঁড়িপাল্লা প্রতীকের অন্যতম প্রার্থী হয়েছেন মাসুদুর রহমান। এছাড়াও এ আসনে অপর প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দলের মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ৩ ফেব্রুয়ারি এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত এবং পরে নির্বাচন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়। দল থেকে মরহুম নুরুজ্জামান বাদলের ভাই মাসুদুর রহমানকে মনোনয়ন দেন।







