৬ এপ্রিল: ইতিহাসে আজকের এই দিনে
সুহাদা মেহজাবিন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ সকাল
শুভ সকাল!
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়—যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার জন্য অভিশাপ কিংবা আশীর্বাদ।
নানা প্রয়োজনে মানুষ জানতে চায় অতীতের সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। ইতিহাসের দিনপঞ্জি তাই মানুষের কাছে সবসময়ই গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘আজকের আরবান’-এর পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন— ‘ইতিহাসে আজকের এই দিনে’।
আজ শুক্রবার, ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯৬তম দিন (অধিবর্ষে ৯৭তম)।
বছর শেষ হতে আরও ২৬৯ দিন বাকি রয়েছে।
এক নজরে ইতিহাসের এই দিন:
ঘটনাবলি:
১৭১২ - নিউইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৭৯৩ - ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠিত হয়।
১৮৭৬ - কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।
১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়ার সূচনা হয়।
১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। সকাল সাড়ে ৬টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন।
১৯৪২ - জাপানি বিমান সর্বপ্রথম ভারতে বোমাবর্ষণ করে।
১৯৪৮ - জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে।
১৯৬৬ - গণ দাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী কে মুক্তি দিতে বাধ্য হন।
১৯৬৮ - জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে কয়েক ডজন মার্টিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতাবৃদ্ধি পায়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।
১৯৮৬ - ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৯৯২ - মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯৩ - মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।
২০০৮ - এই দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৯০ রানে ভারতের বিপক্ষে জয়ী হয়।
জন্ম:
১৪৮৩ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (মৃ. ১৫২০)
১৭৭৩ - স্কটিশ ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক জেমস মিল।
১৮১২ - রাশিয়ান দার্শনিক ও লেখক আলেকজান্ডার হারযেন।
১৮২০ - ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক নাডার।
১৮২৬ - ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ গুস্টাভে মরেয়াউ।
১৮৪৯ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।(মৃ.১৯২৮)
১৮৮৩ - চার্লি রবার্টস, ইংরেজ ফুটবল খেলোয়াড়। (মৃ. ১৯৩৯)
১৮৮৬ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।(মৃ.১৯৬৭)
১৮৯০ - ডাচ প্রকৌশলী, ব্যবসায়ী ও ফকার বিমান প্রস্তুতকর্তা অ্যান্থনি ফকের।
মৃত্যু:
১৫২০ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (জ. ১৪৮৩)
১৫২৮ - আলব্রেখট ড্যুরার, জার্মান চিত্রকর, খোদকার ও গণিতবিদ।
১৮২৯ - নিল্স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ ও তাত্ত্বিক।
১৮৮৩ - ব্রাজিলিয়ান কবি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হোজে বনিফাসিও দে আন্দ্রাদা।
১৮৯২ - নিল্স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ। (জ. ১৮০২)
১৯৩৭ - আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ভারতীয় কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায়। (জ.১৮৮০)
১৯৪৯ - নরেন্দ্রনাথ দত্ত, ভারতীয় চিকিৎসক ও শিল্পপতি। (জ. ১৮৮৪)।
২০০০ - টিউনিস্ রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট হাবিব বউরগুইবা।
২০১৪ - মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব। (জ. ১৯২০)
২০১৯ - টেলি সামাদ, বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুকাভিনেতা। (জ.১৯৪৫)
দিবস:
উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস।




_medium_1734144405.jpg)
_medium_1733804103.jpg)
_medium_1733026949.jpg)
