শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

১০ এপ্রিল: ইতিহাসে আজকের এই দিনে


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ সকাল

শুভ সকাল! 

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়—যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার জন্য অভিশাপ কিংবা আশীর্বাদ।

নানা প্রয়োজনে মানুষ জানতে চায় অতীতের সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। ইতিহাসের দিনপঞ্জি তাই মানুষের কাছে সবসময়ই গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘আজকের আরবান’-এর পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন— ‘ইতিহাসে আজকের এই দিনে’।

আজ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০০তম দিন (অধিবর্ষে ১০১তম)।
বছর শেষ হতে আরও ২৬৬ দিন বাকি রয়েছে।

এক নজরে ইতিহাসের এই দিন:

ঘটনাবলি:

১৬৩৩ - লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু হয়।
১৭১০ - ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়।
১৮১৬ - আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়।
১৮২৫ - হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়।
১৮৩৫ - চার্লস ডারউইন সান্তিয়াগোতে ফিরে আসেন।
১৮৭৫ - মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১২ - আজকের দিনে সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক।
১৯১৯ - মেক্সিকোর খ্যাতনাম বিপ্লবী ইমিলিয়ানো জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন।
১৯৪৬ - ফরাসী সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে।
১৯৭১ - প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।
১৯৭২ - ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।
১৯৭২ - জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭২ - নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান করেন।
১৯৭৩ - লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনজন সংগ্রামী ফিলিস্তিনী শাহাদাত বরণ করে।

জন্ম:

৪০১ - দ্বিতীয় থেওডসিউস, রোমান সম্রাট।
১৫১২ - পঞ্চম জেমস, স্কটল্যান্ডের রাজা।
১৫৮৩ - হুগো গ্রোশিয়াস, ডাচ দার্শনিক ও আইনজ্ঞ।
১৭৫৫ - স্যামুয়েল হ্যানিম্যান, জার্মান বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক ও শিক্ষাবিদ।( মৃ.১৮৪৩)
১৮২৯ - দীনবন্ধু মিত্র, বাঙালি নাট্যকার, নীলদর্পণ নাটকের রচয়িতা। (মৃ. ১৮৭৩)
১৮৪৭ - জোসেফ পুলিৎজার, হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ।
১৮৬৮ - জর্জ আরলিস, ইংরেজ নাট্যকার ও অভিনেতা।
১৮৭৩ - কয়স্টি কালিও, ব্যাংকার, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
১৮৮৭ - বের্নার্ডো হউসায়, নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার শারীরবিজ্ঞানী।
১৮৯৫ - বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সীতা দেবী।(মৃ.১৯৭৪)
১৮৯৭ - প্রফুল্লচন্দ্র সেন, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, গান্ধীবাদী নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।(মৃ.১৯৯০)
১৯০১ - অমিয় চক্রবর্তী, বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। (মৃ.১২/০৬/১৯৮৬)
১৯১৭ - রবার্ট বার্নস উডওয়ার্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ

মৃত্যু:

১৫৩৩ - ডেনমার্কের রাজা প্রথম ফ্রেডরিক।
১৮১৩ - জোসেফ লুই লাগরাঙ্গে, ইতালীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ।
১৯৩১ - জিবরান খলিল জিবরান, আমেরিকান কবি, চিত্রশিল্পী ও দার্শনিক।
১৯৫৪ - ওগ্যুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত। (জ. ১৮৬২)
১৯৫৫ - পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ, তিনি ছিলেন ফরাসি যাজক, ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক।
১৯৬২ - মাইকেল কার্টিজ, হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৪ - শামসুন নাহার মাহমুদ, বাংলাদেশী নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক। (জ. ১৯০৮)
১৯৭৯ - নিনো রোটা, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৮৪ - সুমথনাথ ঘোষ, জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।(জ.১৯১২)
১৯৯৫ - মোরারজি দেসাই, ভারতীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী।
২০১৩ - বিনোদ বিহারী চৌধুরী, বাংলাদেশী সমাজ কর্মী।
২০১৩ - রবার্ট জি. এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
২০১৫ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯৩০)

দিবস:

স্বাধীনতার ঘোষণাপত্র দিবস, বাংলাদেশ 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত