রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
শিরোনাম

ক্ষমতায় বসেই গণভোট বাতিলের পায়তারা করছে সরকারী দল: গোলাম পরওয়ার


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ বিকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে  বলেছেন, ক্ষমতায় বসেই গণভোট বাতিলের পায়তারা করছে সরকারী দল। অতীত সরকারের পথে হাঁটতে চাইলে দায়ভার বিএনপিকেই নিতে হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি। 

জামায়াতের এই নেতা বলেন, ১১ দলীয় জোট সজাগ রয়েছে জুলাই বিনষ্টের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। 

আজ শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিনি ষ্টেডিয়ামে ১১ দলীয় জোট আয়োজিত শেরপুর-৩ ( ঝিনাইগাতী- শ্রীবরদি) আসনের ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। কিন্তু এক মাসও পার হতে পারলো না ,তারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন। সংস্কার প্রশ্নে নতুন নতুন অজুহাত দিচ্ছে। অথচ ৭০ শতাংশ জনগণ ফ্যাসিস্ট আমলের বিদ্যমান সংস্কারের পক্ষে রায় দিয়েছে।  এখন তারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে ১৮০ ডিগ্রি এংগেলে ঘুরে গেছে। 

তিনি ক্ষমতার ভারসাম্য রক্ষায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, শেরপুর- ৩ আসনের ৯ এপ্রিল তারিখের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করা হচ্ছে বলে শুনতে পেলাম। যদি সেরকম কিছু হয়, তাহলে এখান থেকেই আন্দোলন শুৃরু হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। 

ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমীর নুরল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন,  বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরল ইসলাম সাদ্দাম, ডাকসুর পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম কিবরিয়া ভিপি সহ মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নের্তৃবৃন্দ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত