মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


  মো: আব্দুল খালেক

প্রকাশ :  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ রাত

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী এলাকায় গত দুদিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
 
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
 
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন আইলাতলী বিওপির অধীনস্থ রাংরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানে আজ মঙ্গলবার ভোর রাতে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
 
এ সময় কাভার্ড ভ্যানে থাকা ড্রাইভার ও চোরাকারবারিরা পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
 
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বান্দরকাটা বিওপির সদস্যরা বেলতলী এলাকা থেকে ২টি সাইকেলসহ ১৮০ কেজি চিনি জব্দ করে। একইদিন রাতে ঘোষগাঁও বিওপির সদস্যরা চন্দ্রকোনা এলাকা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা পানিহাটা এলাকা থেকে থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করে।
 
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় এসব পণ্যের মূল্য ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এসব পণ্য রেখে দৌড়ে পালিয়ে যায়।
 
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত