পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৯:৫২ রাত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

প্রথমে উপজেলা সদরের স্টেশন রোডস্থ বিএনপির মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পূর্বধলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সহ বাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এরপর পূর্বধলা বাজারের খাদ্য গুদাম রোড ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সংরক্ষিত নারী আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তারের নির্দেশনা এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর পরামর্শে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহফুজুল হাসান মানার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পু, উপজেলা বিএনপির সদস্য অন্তর ইসলাম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম, ছাত্রদল নেতা কামালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন ও দেশব্যাপী পরিচ্ছন্নতার বার্তা দেওয়ার জন্য এই ব্যতিক্রমধর্মী আয়োজন।




_medium_1787217208.jpg)


