জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:৩৪ রাত

আজ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের জুন/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। জেলার খাতভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ও বিভিন্ন সংস্থা কর্তৃক রুজুকৃত মামলা সংক্রান্ত আলোচনা, অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি, মুলতবী মামলার সংক্রান্ত আলোচনা, অপমৃত্যু মামলার পরিসংখ্যান, মুলতবী গ্রেফতারী পরোয়ানা সংক্রান্ত আলোচনা এবং জেলার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোরশেদা খাতুন, জামালপুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ইয়াহিয়া আল মামুন, জামালপুর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম, জামালপুর, মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর; সহকারী পুলিশ সুপার, মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর, এম. এ. ফয়সাল সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর এবং মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ ও ইন্সপেক্টর (তদন্ত) গণ'সহ জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।




_medium_1784026260.jpg)

 (1)_medium_1783960249.jpg)
