শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় ভাইয়ের মৃত্যু
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৪:৫১ দুপুর
_original_1784026260.jpg)
শেরপুরের শ্রীবরদী উপজেলার ডাকরাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো-জেঠাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে প্রাইভেটকার চালক আমিন আলী (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
১৩ জুলাই সোমবার বিকেলে কথা কাটাকাটির জের ধরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলমান চলমান ছিলো। সোমবার বিকেলে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





 (1)_medium_1783960249.jpg)

