মানব সেবায় বিশেষ অবদানে মাহবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
প্রকাশ :
১২ জুলাই ২০২৬, ১১:০০ রাত
প্রিন্ট
মানব সেবায় বিশেষ অবদানে মাহবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:০০ রাত
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উক্ত সভায় বিশেষ অতিথি'র বক্তব্য দেন, যুগ্ন আইন সচিব লোকমান হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম ও জাসাস সভাপতি হেলাল খান প্রমুখ।
উল্লেখ ক্রেষ্ট অর্জনকারী মাহাবুবুর রহমান পাটোয়ারী যুক্তরাজ্য এবং জার্মানি থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে দীর্ঘ সময় যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সভা-সেমিনার, সামাজিক প্রচারণা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টা এবং সমাজকল্যাণমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয় তাকে। সম্মানন পেয়ে মাহাবুবুর রহমান পাটোয়ারী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। মাহাবুবুর রহমান পাটোয়ারী বলেন এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও বেশি উৎসাহ ও দায়বদ্ধতার সঙ্গে সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।