হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি নেবে ইরান ও ওমান
আরবান ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ দুপুর

যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই এই চুক্তিকে তেহরান ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে।
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নিতে পারবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি। এপি একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ওই কর্মকর্তা সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয় প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে এ তথ্য জানিয়েছেন। হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। সূত্র : আল-জাজিরা।

_medium_1775624762.jpg)
_medium_1775623860.jpg)
_medium_1775622742.jpg)
_medium_1773301041.jpg)


