মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

হগগল অসুবিধা কইয়াম আমরা, মীমাংসা করবাইন: এমপি মানসুরা আলম


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ জুলাই ২০২৬, ১২:২০ দুপুর

সরাসরি অভিযোগ ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্দব লাঘব এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

একটি প্রচার বার্তায় বলা হয়েছে, এখন থেকে পূর্বধলা উপজেলার যেকোনো সমস্যা, অভিযোগ, জনদুর্ভোগ কিংবা উন্নয়ন-সংক্রান্ত পরামর্শ সরাসরি সংসদ সদস্য মানসুরা আলমকে জানানো যাবে।

স্থানীয় ভাষায় দেওয়া এক স্লোগানে সংসদ সদস্য জানান, “হগগল অসুবিধা কইয়াম আমরা, মীমাংসা করবাইন এমপি মানসুরা।” এই বার্তাকে সামনে রেখে তিনি জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রকে আরো সহজ ও গতিশীল করার পদক্ষেপ নিয়েছেন।

বিজ্ঞপ্তি বলা হয়, পূর্বধলা উপজেলার নাগরিকরা তাদের এলাকার রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, পানি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশসহ যেকোনো সমস্যা কিংবা যেকোনো ধরনের অনিয়মের বিস্তারিত তথ্য ও ছবি সরাসরি এমপি-কে পাঠাতে পারবেন।

সমস্যা ও পরামর্শ জানানোর জন্য দুটি প্রধান মাধ্যম উন্মুক্ত করা হয়েছে: ফেসবুক পেজ: facebook.com/MansuraAlamMP, হোয়াটসঅ্যাপ নম্বর: 01340126383

এ বিষয়ে সংসদ সদস্য মানসুরা আলমের কার্যালয় থেকে জানানো হয়, জনগণের একটি ছোট্ট বার্তা বা অভিযোগই হতে পারে এলাকার একটি বড় সমস্যার সমাধানের স্থায়ী সূচনা। এলাকার সার্বিক নিরাপত্তাসহ নানা উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংসদ সদস্যের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণ। তাদের মতে, সরাসরি এমপির কাছে অভিযোগ ও মতামত পৌঁছানোর সুযোগ তৈরি হওয়ায় এলাকার উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে এবং দুর্নীতি ও অনিয়ম হ্রাস পাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত