মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

ঢাকা-সিলেট মহাসড়কে দুঃসাহসিক ছিনতাই, ১৪ গরু ও পিকআপ লুটের অভিযোগ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ সকাল

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক গরু ব্যবসায়ী। অস্ত্রের মুখে জিম্মি করে তার ১৪টি গরু, গরুবোঝাই পিকআপ, নগদ ২ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী জুবায়ের আহমদ মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের আব্বাস মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার জৈন্তাপুর উপজেলার জাফলং বাজার থেকে ১৪টি গরু কিনে জুবায়ের আহমদসহ চারজন একটি পিকআপে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় ১০টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে পৌঁছালে দুটি ড্রাম ট্রাক দিয়ে তাদের পথরোধ করা হয়। এরপর কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পিকআপের চালক ও গরু ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত