শেরপুরে ফল উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৩:২৪ দুপুর

শেরপুরে সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ফল উৎসব ও স্থানীয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৯ জুন সোমবার দুপুরে সরকারি গণগ্রন্থাগার হলরুমে গণগ্রন্থাগারের বিভিন্ন শ্রেণী পেশার পাঠকদের নিয়ে এ ফল উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সহকারি তথ্য অফিসার রায়হানুল আলম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ডাঃ সেকান্দর আলী কলেজের লাইব্রেরীয়ান শফিউল আলম চাঁন প্রমুখ।
ফল উৎসবে দেশীয় আম, জাম, লিচু, কাঁঠাল, পেঁপে, লটকন, আনারস ও ড্রাগন ফল পরিবেশন করা হয়।
একই সাথে স্থানীয় লোকজ সাংস্কৃতির হারিয়ে যাওয়া পুঁথি কাব্য পাঠ করেন শেরপুরের বিশিষ্ট কবি এমএইচ মুকুল।
প্রেরক: রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি, মোবাইল: ০১৯১৮-৮৯৩৬২১।
ছবির ক্যাপশন: সোমবার দুপুরে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে ফল উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিবৃন্দ।







