রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ফুলপুরে সাহিত্য পরিষদের উদ্যোগে ফলোৎসব


  মোতালেব সরকার

প্রকাশ :  ২৮ জুন ২০২৬, ০২:১৮ দুপুর

দেশীয় ফলের রঙ,ঘ্রাণ ও স্বাদের সঙ্গে সাহিত্য চর্চার বন্ধনকে আরও দৃঢ় করতে ময়মনসিংহের ফুলপুরে সাহিত্য পরিষদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
 
দেশীয় ফলের ঐতিহ্য ও পুষ্টিগুণ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বাঙালির লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।শনিবার বিকেলে ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
 
সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আকবর আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলপুর  প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক ফুলতারা পত্রিকার সম্পাদক নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, শিক্ষক নেতা মোঃ রমজান আলী সরকার,সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম নিপুসহ স্থানীয় কবি, সাহিত্যিক,লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত