শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুন ২০২৬, ০৪:০৪ দুপুর

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থায় কৃষকদের সম্পৃক্ত করতে নেত্রকোণার পূর্বধলায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা সদর জেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র। 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জোবায়ের হোসেন। 

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির,  আব্দুল মান্নান, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন ও রুহুল আমিন ফকিরসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি সব অংশীজনের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় পরিচালিত ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে কৃষকদের জন্য বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত