রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইসলামি আন্দোলনের নেতা রুবেল


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২৮ জুন ২০২৬, ০২:২২ দুপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক সমস্যা দেখিয়ে পবনাপুর ইউনিয়ন ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার সাধারন সম্পাদক পদ থেকে পদত্যাগ  করেছেন, মোঃ হামিদুল ইসলাম রুবেল।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মজিবর রহমান প্রধানের ছেলে মোঃ হামিদুল ইসলাম রুবেল। ২৭ জুন শনিবার ইউনিয়নের ফরিদপুর বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান,দীর্ঘদিন থেকে তিনি ইসলামি আন্দোলনের সাথে জড়িত ছিলেন,সবশেষ তিনি উপজেলার পবনাপুর ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জানান ২৭ জুন শনিবার থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা তার সহযোগি সংগঠনের সাথে তার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও জড়িত থাকবো না।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ভবিষ্যতে আমি আর কোন দিন ইসলামি আন্দোলনের সাথে নিজেকে জড়াবো না। এ সময় তার স্ত্রী আতিয়া বানুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত