জামালপুর সদর উপজেলার চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:৪৪ দুপুর

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আহসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম ও নাফিউন নূর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক প্রি-প্রাইমারি শিক্ষা কর্মসূচি, জামালপুর, মোঃ নাজমুল হক, উপজেলা ম্যানেজার এবং শরিফুজ্জামান, কর্মসূচি সংগঠক।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী আহসান চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।







