জামালপুরে অভিযান চালিয়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:৪৮ দুপুর

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাতে জামালপুর সদর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন—আব্দুল্লাহ আল মামুন এবং শাকিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক সেবন ও বিক্রির দায়ে আব্দুল্লাহ আল মামুন ও শাকিল নামের দুই যুবককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভীর হায়দার তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এই বিশেষ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম এবং স্থানীয় সচেতন এলাকাবাসী।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে এসিল্যান্ড তানভীর হায়দার জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে







