সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

কেশবপুরে বিদ্যুৎ পৃষ্টে কাঠ ব্যবসায়ীর মৃত্যু


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ২৯ জুন ২০২৬, ১১:৫৪ দুপুর

যশোরের কেশবপুরে সজিনা গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ ¯পৃষ্টে হাসান আলী মোড়ল (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। হাসান আলী মোড়ল ওই এলাকার মৃত আব্বাস উদ্দিন মোড়লের ছেলে।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে হাসান আলী মোড়ল বাড়ির পাশে সজিনা গাছের ডাল কাটছিলেন। এ সময় সজিনা গাছের কাটা ডাল পাশের বিদ্যুতের তারের উপর পড়লে তিনি বিদ্যুৎ ¯পৃষ্ট হন। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।


এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত