গৌরীপুর মাদ্রাসা থেকে নিখোঁজ পূর্বধলার ১৪ বছরের শিক্ষার্থী, সন্ধান চায় পরিবার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৩১ বিকাল

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জামিয়া রাহমানিয়া দারুল উলুম রামগোপালপুর মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী হাফেজ আব্দুল মুমেন (১৪) মঙ্গলবার ভোররাত থেকে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ আব্দুল মুমেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারধার গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ফজরের পর থেকে মাদ্রাসা থেকে আব্দুল মুমেন নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে স্বজনরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
আব্দুল মুমেনের বাবা মো. আব্দুল মান্নান জানান, ছেলের সন্ধান না পেয়ে তিনি গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে আব্দুল মুমেনের সন্ধান কামনা করা হয়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
যোগাযোগ: মো. আব্দুল মান্নান (পিতা)
মোবাইল: ০১৭১৬-৯২৯৭৩৬
ঠিকানা: বারধার গ্রাম, পূর্বধলা সদর ইউনিয়ন (ওয়ার্ড নং-২), পূর্বধলা উপজেলা, নেত্রকোনা।







