বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে বিআরটিএ ও পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা 


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ মে ২০২৬, ০৭:৫০ বিকাল

বৃহস্পতিবার (২১ মে) তারিখ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে‌। 
 
উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলা ট্রাক ও ট্রাংকলড়ী মালিক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন ভোলা মল্লিকের পক্ষে জনাব মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ জামালপুর সার্কেল মোটরযান পরিদর্শক মোঃ মুনজিল হোসেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ট্রাক, ট্রাংকলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মোতালেব।
 
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি লাস্ট মাইল (M4L) পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট প্রকল্পের এগ্রিকালচার টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মোখলেছুর রহমান।
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি লাস্ট মাইল (M4L) পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট প্রকল্পের  লাইভলিহোড অফিসার মোঃ রাজু আহম্মেদ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা ট্রাক, ট্রাংকলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। সভায় সড়ক দুর্ঘটনা রোধে সরকারি নিয়মনীতি, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তভোগীর ক্ষতিপূরণ এবং সহযোগিতা বিষয়ে মোটরযান পরিদর্শক মোঃ মুনজিল হোসেন বিস্তারিত আলোচনা করেন।
 
সভায় জেলা ট্রাক, ট্রাংকলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মোতালেব বলেন, "পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর মত বেসরকারি প্রতিষ্ঠান সমূহ স্কুলে, সমাজে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে আসলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।"
 
জেলা ট্রাক ও ট্রাংকলড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন, আমরা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃপক্ষকে এই কার্যক্রম বাস্তবায়নে ধন্যবাদ জানাই এবং জনসচেতনতায় এই কার্যক্রম আরও সম্প্রসারিত হোক ।
 
সহযোগিতায়: বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি (BRTA),  জামালপুর।
 
আয়োজনে: মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি লাস্ট মাইল (M4L) পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর প্রকল্প।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত