জামালপুরে যথাযথ মর্যাদায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:০৯ রাত

জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার আয়োজন করা হয়। "স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, এডিসি রাজস্ব সুমী আক্তার, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
জামালপুর সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
"স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং ডিজিটাল খতিয়ানের মাধ্যমে ভূমি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই মেলা সাধারণ মানুষকে কোনো প্রকার হয়রানি ছাড়া আধুনিক সেবা পেতে সাহায্য করবে বলে জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সকল নেতৃবৃন্দ।
পরিশেষে অতিথিগণ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।





_medium_1779181655.jpg)

