মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


  আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ১৯ মে ২০২৬, ০২:০৫ দুপুর

জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ির পিছনের উঠান পানিতে ডুবে ইয়ামিন নামে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৯ মে) সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। 
 
জানা গেছে,  শিশুটির মা কনিকা রান্না করতে ছিলেন এসময় শিশু ইয়ামিন বাড়ির উঠানে খেলা করতে ছিলো।  বাড়ির পিছনে বাড়ির কাজের জন্য একটি গর্ত  করে মাটি উত্তোলন করলে সেখানে পানি জমে থাকায় সেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। পরে শিশুটির মা শিশুটিকে বাড়ির উঠনে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করলে বাড়ির পাশে গর্তে শিশুটিকে দেখতে পায় পরে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে  তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার মো. নাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়। 
 
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন,ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত