পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪ হাজার শিশুকে নববর্ষের উপহার বিতরণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:৪৩ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে নববর্ষ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “NEW YEAR Gift Kits FY’2026” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে পূর্বধলা এপি, নান্দাইল এপিসিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে কমিউনিটির নিবন্ধিত ও অনিবন্ধিত ১৭৫ জন শিশুর মাঝে স্কুল ব্যাগ, ৬টি খাতা, বিছানার চাঁদর, ছাতা ও সাবান বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার মোট ৪ হাজার শিশুর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।

সভাপতিত্ব করেন নান্দাইল এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ) ডা. শাহ সায়িদ ইবনে আব্দুল আজিজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপি স্পন্সরশিপ ও সিপি অফিসার ভজন জন চিরান।

সভাপতির বক্তব্যে কাজল আলফন্স দ্রং বলেন, শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তাসনীম জাহান বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের উ


_medium_1779181655.jpg)


_medium_1779177361.jpg)

