শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

বজ্রপাতে প্রাণ গেল এনসিপির ছাত্রশক্তি নেতার


  আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ১৬ মে ২০২৬, ০৯:৪৯ সকাল

জামালপুরের মাদারগঞ্জে ধানখেতে কাজ করান সময় মজনু মিয়া ( ২৪) নামে এক জাতীয় ছাত্রশক্তি নেতার মৃত্যু হয়েছে।
 
শুক্রবার ( ১৫ মে) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামারপাড়া এলাকায় দূর্ঘটনা ঘটে।
 
নিহত ছাত্রশক্তি নেতা মজনু মিয়া, কামারপাড়া এলাকার বাচ্চু মন্ডলের ছেলে। সে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরিবারের বরাত দিয়ে জামালপুর জেলা নাগরিক পার্টির সদস্য আবু তালেব জানান,নিহত ছাত্রশক্তি নেতা মজনু মিয়া নিজ বাড়ির পাশে ধানখেতে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বৃষ্টি শেষ হলে পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে আনেন৷
 
এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন,আজ দুপুর ১টার দিকে ধানখেতে কাজ করার বজ্রপাতে মজনু মিয়া নামে এক ছাত্রশক্তি নেতা মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কোন অভিযোগ নেই।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত