বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন 


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১৪ মে ২০২৬, ০৪:০৯ দুপুর

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, "প্রতিটি জীবন মুল্যবান" গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালন করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে। শোভাযাত্রায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ,জাতীয় উন্নয়ন প্রতিবন্ধী ফাউন্ডেশন ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনগুলো অংশ নেয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)যাদব সরকার,অতিরিক্ত পুলিশ সুপার আল রাজিব,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ঈমাম হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিরুদ্দিনসহ অন্যরা।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, অটিজম শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হতে হবে।অন্য সন্তানের মতো তাদের প্রতিও সমান যত্ন, পরিচর্যা,স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই তাদের অবহেলা করা যাবে না।

আলোচনা সভা ও শোভাযাত্রার আগে আবেদনের প্রেক্ষিতে জেলার বিভিন্ন উপজেলার ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরন হুইল চেয়ার, অক্সিলারী ক্রার্চ ও স্মার্ট সাদাছড়ি বিতরন করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত