সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

জামালপুরের মেষ্টা ইউনিয়নে জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ মে ২০২৬, ০৭:২৪ বিকাল

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে জেন্ডার সমতা, নারীর অধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) মেষ্টা ইউনিয়নের আমিনুরের বাড়িতে আয়োজিত এ সভায় স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, মেষ্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুর করিম, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজনীন আক্তার, সংরক্ষিত নারী সদস্য মিস আঁখি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Gender DRR & CC Officer মোছা. সাদেকা বেগম।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় World Vision Bangladesh ও উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা নিশ্চিত করা গেলে সমাজে বৈষম্য কমবে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

আলোচনায় জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, নারীর ক্ষমতায়ন, শিশুদের পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও বলা হয়, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে পরিবারে শান্তি, শিশুদের সুষ্ঠু বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।

সংরক্ষিত নারী সদস্য মিস আঁখি বলেন, “মেনকেয়ার ও জেন্ডার বিষয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের এলাকায় কাজ করায় নারী-পুরুষের সমতা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সহিংসতাও কমেছে। এ ধরনের কার্যক্রম অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন।”

স্থানীয় এলাকাবাসী এ ধরনের সচেতনতামূলক সভাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত