শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণী
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:২৬ দুপুর

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
৯ মে শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলোয়াড়, কোচ ও আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দীর্ঘদিন পর পুনরায় শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে এ অঞ্চলের ছেলে-মেয়েরা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







