শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে নি‌খো‌জের ২৪ ঘন্টা পর টয়‌লেট থে‌কে  শিশুর মর‌দেহ উদ্ধার 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ মে ২০২৬, ০২:৪২ দুপুর

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

৮ মে শুক্রবার রাতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার একটি টয়লেট থেকে সানজিদা নামের ওই কন্যাশিশুর মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, গত ৭ মে বৃহস্পতিবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। সর্বশেষ তাকে স্থানীয় যুবক বিল্লাল হোসেনের সঙ্গে দেখা যায়। পরে পরিবারের চাপের মুখে মোবাইল ফোনে বিল্লাল স্বীকার করে, সে শিশুটিকে হত্যার পর তার বাড়ির টয়লেটে রেখে গেছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালের বাবা চান মিয়া, মা তহরন ও বোন রাবেয়াকে থানায় নিয়েছে পুলিশ। তবে মূল অভিযুক্ত বিল্লাল এখনো পলাতক রয়েছে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানায়, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। 

এদিকে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত