বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বক্তব্য দিলেন পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ মে ২০২৬, ০২:১৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন।

এসময় তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পিতামাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে পুলিশও সামাজিক দায়িত্ববোধ থেকে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আগ্রহভরে বক্তব্য শোনে এবং বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত