মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য নির্বাচিত হলেন পূর্বধলার সুমন আহমেদ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৪ মে ২০২৬, ০৮:২৯ রাত

ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার সুমন আহমেদ।

গত ১ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত কমিটিতে সুমন আহমেদকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সুমন আহমেদের বাড়ি পূর্বধলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে। সে ওই এলাকার আব্দুল হেকিমের ছেলে। বর্তমানে তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনে রাজপথে ভূমিকা রাখার কারণেই তাকে আহবায়ক কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

এব্যাপারে সুমন আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, “অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত