মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে উত্তাল জয়হরি স্প্রাই কেন্দ্র, তদন্তে ৭ সদস্যের কমিটি


  সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশ :  ০৪ মে ২০২৬, ১১:১২ দুপুর

এসএসসি গণিত বিষয়ের পরীক্ষা পুণরায় নেওয়ার দাবিতে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৬ শতাদিক পরীক্ষার্থী, পরীক্ষা শেষে বিক্ষোভ ও সমাবেশ করেছে। পরীক্ষার্থীদের সাথে এই বিক্ষোভে যোগ দেন অভিভাবক ও কিছু বহিরাগত লোকজনও। পুরো ঘটনা তদন্তের জন্য উপজেলা প্রশাসন ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা করেছে। 
জানাযায়, ৩ মে রোববার ছিল এসএসসি গণিত বিষয়ের পরীক্ষা। সকাল ১০ টা থেকে ১৫ টি কক্ষে (বহুনির্বাচনি) এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যেই পরীক্ষার্থীদের নন প্রোগ্রামএবল ক্যালকুলেটার ব্যবহার করতে নিষেধ করা হয়। এতে পরীক্ষার্থীরা বিপাকে পরে যান। পরীক্ষার্থীরা জানান ক্যালকুলেটার ব্যবহারে নিষেধ না থাকলেও ব্যবহার করতে না দেওয়ায়, তারা ভালো মানের পরীক্ষা দিতে পারেনি। যেকারনে কোন মতে পরীক্ষা শেষ করে পুণরায় গণিত পরীক্ষা গ্রহনের জন্য বিক্ষোভ ও সমাবেশ করে। এক পর্যায়ে তারা শিক্ষক ও কর্মকর্তাদের কেন্দ্রে অবরুদ্ধ করে রাখে। 

জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৬০ জন। তবে ৬৫১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ক্যালকুটের ব্যবহার করতে না দেওয়ায় তারা পরীক্ষা শেষে কেন্দ্র প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করে। শিক্ষক ও কর্মকর্তাদের কেন্দ্রে অবরুদ্ধ করে রাখে। তিনি বলেন এবস্থায় কোন উপায় অন্তর না দেখে বিষয়টি উপজেলা প্রশাসন ও কেন্দুয়া থানা পুলিশকে অবগত করি। পরীক্ষার্থীদের দাবির প্রশ্নে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে ক্যালকুটার ব্যবহার করতে কোন শিক্ষক নিষেধ করেন নি, দায়িত্ব প্রাপ্ত ট্যাগ কর্মকর্তা নিষেধ করেছেন। ছাত্র-ছাত্রীদের দাবির প্রশ্নে তিনি বলেন, এটা আমার সিদ্ধান্ত দেওয়ার বিষয় না। কর্তৃপক্ষ যে সিন্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে নিয়ে অগ্রসর হব। ছাত্র অভিভাবক মো: সিরাজুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, তার ছেলে একজন মেধাবী ছাত্র। এসএসসি ফলাফলে জিপিএ-৫ পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করতে না দেওয়ায় হতাশ হয়েছে, তার পরীক্ষা ভালো মানের হয়নি। কেন ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হয়নি এঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চান তিনি।


এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো: রিফাতুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষার্থীদের ক্যালকুটার ব্যবহার করতে না দেওয়ায় উদ্ভট পরিস্থির সৃষ্টি হয়েছে। পুরো ঘটনা তদন্ত করতে ৭ সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রির্পোটের পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। পুণরায় পরীক্ষার দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন আমরা ঘটনা স্থলে গিয়ে পুলিশকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। পুণরায় গণিত পরীক্ষা নেওয়া হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্তের জন্য নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হবে। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত