পূর্বধলায় সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯:১২ রাত

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে নেত্রকোনার পূর্বধলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩ মে) রাতে উপজেলা সদরের পূর্বধলা বাজারে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার কথা থাকলেও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তা অমান্য করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে দুটি ফলের দোকান, একটি ফার্নিচারের দোকান, একটি ওয়ার্কশপ, একটি সুপারশপ ও একটি মুদি দোকানসহ মোট ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান জানান, বিদ্যুৎ আইন ২০১৮-এর ৪০ ধারা ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যুৎ অপচয় রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান।




_medium_1777872172.jpg)


