মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার সাইফুল ইসলাম


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৪ মে ২০২৬, ১০:১৫ দুপুর

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আওতাধীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার এস এম সাইফুল ইসলাম সাদ্দাম।                                                        

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকনের স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে এস এম সাইফুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এস এম সাইফুল ইসলাম সাদ্দাম পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তার পিতা মোঃ রমজান আলী। বড় ভাই হাফেজ মাওলানা মোঃ জুবায়ের আহমেদ বিভিন্ন সামাজিক ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-রাজনীতিতে সক্রিয় ও সাংগঠনিক দক্ষতার জন্যই তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মনোনয়নে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এদিকে, এস এম সাইফুল ইসলাম সাদ্দামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত