রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

২৪ তম মৃত্যুবার্ষিকী: বিপ্লবী রবি নিয়োগী 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ মে ২০২৬, ০৯:২৩ রাত

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিংহপুরুষ, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের লড়াকু সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, আন্দামান ফেরত বিপ্লবী রবি নিয়োগীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ১০ মে রবিবার। 

শেরপুর শহরের গৃর্দানারায়ণপুর মহল্লার পুরাতন গরুহাটি এলাকায় জন্মগ্রহণকারী বিপ্লবী রবি নিয়োগী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে ৯২ বছরের জীবনে বিভিন্ন মেয়াদে ৩৪ বছরই কারাভোগ করেছেন। 

আত্মগোপনে কেটেছে আরও প্রায় দুই যুগ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় শেরপুর সীমান্তের ডালু, শ্রীবরদী, নালিতাবাড়ী, হালুয়াঘাট, মহেন্দ্রগঞ্জ সীমান্তে বিভিন্ন শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধা মোটিভেশন ক্যাম্পে নিরলসভাবে কাজ করেছেন। বাংলাদেশের অভ্যুদয়ের পর ন্যাপ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ছিলের রবি নিয়োগী। তিঁনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিঁনি সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারন মানুষর দু:খ-দূর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। ১৯০৯ সালে জন্মগ্রহণকারী বিপ্লবী রবি নিয়োগীর ২০০২ সালের ১০ মে সূদীর্ঘ কর্মময় জীবনের সমাপ্তি ঘটলেও কোনো বিপ্লবীরই মৃত্যু হয় না। যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ের ধারায় লড়াকু মানুষের সঙ্গেই তিঁনি বেঁচে থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত