সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ মে ২০২৬, ০৮:৩০ রাত

নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলাযাত্রাবাড়ি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবা ওই গ্রামের কামাল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে বৃষ্টির পর থেকে হাবিবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত