সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

মাদারগঞ্জে ঔষধ প্রতিনিধিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


  আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ১১ মে ২০২৬, ০৮:০৬ রাত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ বলে আখ্যায়িত করা এবং গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), মাদারগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর সভাপতি ফয়জুর বারী পলাশ। সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, সদস্য সম্পাদক রাজু আহমেদ, সদস্য রিয়াদ তালুকদার, সদস্য সাদিকুর রহমান ও সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবীদের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসক, হাসপাতাল ও রোগীদের মধ্যে ওষুধ সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান করা এবং বিভিন্নভাবে হয়রানি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

তারা আরও বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো পেশাজীবী সমাজের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। প্রশাসনের পক্ষ থেকে সম্মানজনক আচরণ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার দাবি জানান তারা।

মানববন্ধনে ফারিয়া মাদারগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি শেষে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত