মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

শিক্ষিকা স্ত্রী'র অসুস্থায় দোয়া চাইলেন এডভোভেট স্বামী জামিল হাসান তাপস


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ মে ২০২৬, ১২:৫৯ দুপুর

জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট জামিল হাসান তাপসের স্ত্রী মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মোছাঃ সুলতানা নাসরিন মুক্তা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে  রাজধানী ঢাকার 'ইবনে সিনা' হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুলতানা নাসরিন মুক্তা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়া হয় এবং ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও মুক্তা একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে পরিচিত। সুলতানা নাসরিন মুক্তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে জামালপুরের আইনজীবী সমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়।
 
শিক্ষিকা মুক্তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। যেন সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে ও সাধারণ মানুষের সেবায় ফিরে আসতে পারেন, এটাই সবার প্রত্যাশা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত