মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ১২ মে ২০২৬, ০৫:১১ বিকাল

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। খাল পুনঃখনন প্রকল্পটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “আমরা খাল খনন করে যাচ্ছি, কিন্তু খাল যেন পুনরায় ভরাট না হয়ে যায়, সে দায়িত্বও আমাদের সবাইকে নিতে হবে।”

তিনি জানান, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফুলপুর-তারাকান্দা এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতাল উন্নয়ন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত