বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

রানাগাছা ইউনিয়নে জেন্ডার বিষয়ে এলাকাবাসীর সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতামূলক সভা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ মে ২০২৬, ০৩:৫৯ দুপুর

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন পরিষদের মাঠে জেন্ডার সমতা, নারীর অধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার।
 
এছাড়াও উপস্থিত ছিলেন রানাগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কেরামত উল্ল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসাইন আহমেদ, রানাগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, রানাগাছা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সাদুল্লাহ স্বাধীন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
 
উপস্থাপনায় ছিলেন Gender DRR & CC Officer মোছাঃ সাদেকা বেগম।
 
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় World Vision Bangladesh এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করেছে। 
 
বুধবার (১৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) রানাগাছা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
 
সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা নিশ্চিত করা হলে সমাজে বৈষম্য কমবে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।
 
আলোচনায় জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, নারীর ক্ষমতায়ন, শিশুদের পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
সভায় আরও বলা হয়, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে পরিবারে শান্তি, শিশুদের সুষ্ঠু বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।
 
মেনকেয়ার এবং জেন্ডার বিষয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের এলাকায় কাজ করায় নারী পুরুষের সমতা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি স্থানীয় এলাকাবাসী এ ধরনের সচেতনতামূলক সভাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
 
উক্ত অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসাইন আহমেদ বলেন- মেনকেয়ার এবং জেন্ডার বিষয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাজ আমাদের এলাকায় কাজ করায় নারী পুরুষের সমতা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সহিংসতা  কমেছে। এই বিষয়ে অন্য এলাকায় ও ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত