বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলা বাজার রড, সিমেন্ট, টিন, স্যানিটারি ও হার্ডওয়্যার সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ মে ২০২৬, ০৯:২৮ রাত

নেত্রকোনার পূর্বধলা বাজার রড, সিমেন্ট, টিন, স্যানিটারি ও হার্ডওয়্যার সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলা সদরের স্টেশন রোডস্থ ইস্টি কুটুম রেস্টুরেন্ট সেন্টার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ শ্রী সঞ্জিত কর।

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শ্যামল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ ইউনূছ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোঃ দৌলত আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, আইন সম্পাদক মোঃ আল-আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক হাসান আহমেদ।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী আনিছুর রহমান, হাজী নাজিম উদ্দিন তালুকদার, মোঃ এনামুল হক হলুদ ও হাজী মোঃ মোসলেম উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূর্বধলা বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ বিশজিৎ রয় চৌধুরী। 

সভায় কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে সভাপতি হাজী মোঃ নাজিম উদ্দিন বলেন, “সমিতিকে একটি শক্তিশালী ও ব্যবসায়ীবান্ধব সংগঠনে পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে নতুন কমিটি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে।”

সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম বলেন, “সমিতির সকল সদস্যের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করা হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা সবসময় সচেষ্ট থাকবো।”

কোষাধ্যক্ষ শ্রী সঞ্জিত কর বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমিতির আর্থিক কার্যক্রম পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”

সভায় নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং সমিতিকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল পূর্বধলা বাজারের রড, সিমেন্ট, টিন, স্যানিটারি ও হার্ডওয়্যার ব্যবসায়ীদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

 

  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত